• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে যা বললেন সোবহানা

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:৪০
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:৪০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে যা বললেন সোবহানা

 

ক্রীড়া প্রতিবেদক
ছবি: সংগৃহীত
ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৮ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ নারী দল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান করেছে। যেখানে বড় অবদান রেখেছেন সোবহানা মোস্তারি এবং নিগার সুলতানা জ্যোতি। দুজনে রেকর্ড ১৯৫ রানের জুটি গড়েন। যদিও ম্যাচটি হেরেছে বাংলাদেশ।

বিসিবির প্রকাশিত ভিডিওতে সোবহানা বললেন, ‘আজকে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি রেকর্ড করেছি। ১৯৫ রান করেছি আমি এবং জ্যোতি আপু মিলে। আমার প্রথম শতক, প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সামনে আরেকটা ম্যাচ আছে দুইদিন পরে। আমরা সেই ম্যাচে অবশ্যই আমাদের শতভাগটা দিতে চাই।’

তার আগে নিজের সেঞ্চুরি নিয়ে সোবহানা বলেন, ‘আমার সেঞ্চুরির কারণে আমি ভীষণ খুশি এবং আমার কোচ, সতীর্থ ও বন্ধুদেরও ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে অনেক সমর্থন জুগিয়েছে। তারা সবসময় আমাকে বলত, ‘তুমি ক্রিজে থাকো, তোমার স্বাভাবিক খেলা খেলো।’ তাই আমি আমার পরিকল্পনায় অনড় থেকে ইতিবাচক শটগুলো খেলেছি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com