• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:১৮
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:১৮

৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার খাদ্যমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আগামী মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা দরে তিন লাখ মেট্রিক টন ধান, ৪৯ টাকা দরে পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গোপালগঞ্জ জেলায় ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাও শিগগিরই নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সেলিমুজ্জামান মোল্যা জানতে চান, আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কি না এবং সংগ্রহের মূল্য কত নির্ধারণ করা হয়েছে। জবাবে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ে গত ৮ নভেম্বর অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় আগামী মৌসুমে ধান ও চাল সংগ্রহের জাতীয় লক্ষ্যমাত্রা এবং মূল্য নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ৩৫ টাকা দরে তিন লাখ মেট্রিক টন ধান, ৪৯ টাকা দরে পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, মাঠপর্যায় থেকে প্রাপ্ত ধানের উৎপাদন এবং চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ জেলায় ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা খুব শিগগিরই নির্ধারণ করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম