• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে তরুণদের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৮:৪৪
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৮:৪৪

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে তরুণদের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
 

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
প্রশিক্ষণ নিয়ে চাকরির অপেক্ষায় বসে থাকলে চলবে না। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ব্যবসা গড়ে তুলতে হবে। সেই সঙ্গে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মুসলিম এইড ইউকে আয়োজিত টিভিইটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন করা ১৯ হাজারের বেশি তরুণ-তরুণীর সাফল্য উদযাপন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণের সঙ্গে দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সংযোগ থাকতে হবে। প্রশিক্ষণ শেষ করাই লক্ষ্য নয়; অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান ও টেকসই আয়ের ব্যবস্থা করতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র ও নিয়োগদাতাদের মধ্যে সমন্বয় জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মহসিন সিদ্দীকী। তিনি জানান, ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়িত হয়। কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ কর্মসূচির আওতায় ঢাকা, যশোর ও নীলফামারীর তিনটি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হয় ১৯ হাজার ৩৯১ জনকে। এর মধ্যে প্রশিক্ষণ শেষ করেছেন ১৯ হাজার ১২৮ জন।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, বিশ্ব অর্থনীতি ও কর্মক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে কারিগরি দক্ষতার পাশাপাশি বিদেশি ভাষা শেখাও জরুরি। প্রশিক্ষণে কতজন অংশ নিলেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ তারা কতটা দক্ষতা অর্জন করলেন।

অনুষ্ঠানে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ কর্মসূচির প্রজেক্ট স্পেশালিস্ট মঞ্জুর মোর্শেদসহ মুসলিম এইড ইউকের কর্মকর্তারা বক্তব্য দেন। প্রশিক্ষণ সম্পন্ন করা তরুণ-তরুণীরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম