• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিল্প ও সাহিত্য

বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন আট গুণী

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৬:১৭
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৬:১৭

বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন আট গুণী
 

সাহিত্য ডেস্ক
ছবি : সংগৃহীত

বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬ ঘোষণা করা হয়েছে। এবার আটটি বিভাগে পুরস্কার পাচ্ছেন আটজন। তারা হলেন কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদনায় রহমান রাজু, গবেষণায় মামুন সিদ্দিকী, প্রবন্ধে অয়নিকা আলপনা, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী, সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক এবং সাহিত্যানুরাগে বায়েজিদ শেখ।

গত ১৪ নভেম্বর বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি ও কবিসম্মেলন উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব কবি ইসলাম রফিক।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, সহসভাপতি হাবীবুল্লাহ জুয়েল, প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক’জন শিল্পগোষ্ঠীর সভাপতি আব্দুল মবিন জিন্নাহ এবং শ্রুতি নন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটনসহ অনেকে।

আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠাতব্য কবি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক কবি, সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনকর্মী অংশ নেবেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম