• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৩:০৯
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৩:০৯

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
 

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের জয়টা আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল। তৃতীয় দিনে লঙ্কানদের প্রতিরোধ স্রেফ অপেক্ষাটা বাড়িয়েছে এই যা। তবে চতুর্থ দিনের শুরুতেই সেই কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে পাকিস্তান। আট উইকেটের এই জয়ে সিরিজটাও নিজেদের করে নিয়েছে তারা।

শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষ করেছিল ৯ উইকেট খুইয়ে, ৩০৯ রান নিয়ে। সেই শেষ উইকেটটা তুলে নিতে পাকিস্তানের লেগেছে মাত্র দুই ওভার, এই সময়ে লঙ্কানরা যোগ করেছে আর মাত্র ৭ রান। এরপর ৯০ রানের লক্ষ্য ছুঁতে পাকিস্তানের সময় লেগেছে ১৩ ওভার।

রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেন আরেক পেসার আমের জামাল। চার নম্বরে নেমে তিনি ২২ বলে ৩টি চার আর একটি ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন। জামাল ব্যাটিংয়ের আগে বল হাতেও দারুণ ছিলেন। প্রথম ইনিংসে তিনি তিন উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও নেন তিনটি।

ছোট লক্ষ্যে আজান আওয়াইসও কার্যকরি ইনিংস খেলেছেন। তিনি ৩৬ বলে অপরাজিত ৩২ রান করেন। মারেন পাঁচটি চার।

চতুর্থ দিনে শ্রীলঙ্কার যা কিছু ভালো, তা এসেছে ওপেনিং পেসারদের হাত ধরে। লাহিরু কুমারা তাঁর তৃতীয় ওভারে বোল্ড করেন তায়েব আরিফকে। পরের ওভারেই আসিথা ফার্নান্দো মোহাম্মদ তাহাকে এলবিডব্লিউ করেন। তবে আমের জামাল আর আজান মিলে জয়টা সহজেই তুলে নেন এরপর।

রাওয়ালপিন্ডিতে এই টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৯৮ রানে। জবাবে পাকিস্তান করে ৩২৫ রান। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা করে ৩১৬ রান। এতে রথনায়াকে অপরাজিত ৬৬, দিনুশা ৫৪ ও মেন্ডিস ৫৩ রান করেন। আব্বাস আর জামাল তুলে নেন ৩টি করে উইকেট। এরপর অনায়াসেই পাকিস্তান জয় তুলে নেয়।

এর ফলে শ্রীলঙ্কা টানা ছয় টেস্টে জয়হীন থাকল। ১২ মাস বিরতির পর জুনে তারা টেস্টে ফিরেছিল। অন্যদিকে পাকিস্তান পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম