• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী কমছে জন্মহার, আধুনিক চিকিৎসাও কাজে আসছে না কেন?

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:৩২
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:৩২

 

আইভিএফ-এর মতো আধুনিক প্রজনন চিকিৎসা সন্তান ধারণে অক্ষম ব্যক্তিদের সাহায্য করছে। কিন্তু, বৃহত্তর সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জগুলো মোকাবিলা না করে বিশ্বব্যাপী জন্মহার কমার প্রবণতা রোধ করা সম্ভব নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এমনকি আধুনিক চিকিৎসার মাধ্যমেও এ সংকটের কোনো সমাধান সম্ভব না।

গত ২৪ নভেম্বর ‘ফ্রন্টিয়ার্স ইন সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক আন্তর্জাতিক পর্যালোচনায় দেখা গেছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে ২১০০ সালের মধ্যে বিশ্বের ১০টির মধ্যে ৯টিরও বেশি দেশে জন্মহার জনসংখ্যা স্থিতিশীল রাখার মানদণ্ডের নিচে নেমে যাবে। ইতিমধ্যেই বিশ্বের অর্ধেকেরও বেশি অর্থনীতির দেশে জন্মহার প্রতি নারীর বিপরীতে ২.১ সন্তানের যে স্বাভাবিক প্রতিস্থাপন স্তর, তার নিচে অবস্থান করছে।
গবেষকরা জন্মহার কমার পেছনে বেশ কিছু প্রধান কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে আবাসন ও শিশু লালন-পালনের ক্রমবর্ধমান ব্যয়, আর্থিক অনিশ্চয়তা, ক্যারিয়ারের চাপ এবং দেরিতে সন্তান নেওয়ার প্রবণতা। এ ছাড়া পর্যালোচনায় জৈবিক উদ্বেগের বিষয়গুলোও তুলে ধরা হয়েছে, যার মধ্যে বয়সজনিত প্রজনন ক্ষমতা হ্রাস এবং ডিম্বাণু ও শুক্রাণুর গুণমান কমে যাওয়া অন্যতম।
পাশাপাশি বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তনজনিত চাপ এবং কিছু প্লাস্টিক ও কীটনাশকে থাকা হরমোন-বিঘ্নকারী রাসায়নিকের সংস্পর্শে আসার মতো পরিবেশগত কারণগুলোও প্রজনন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

গবেষণাটির প্রধান লেখক ও অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট নরম্যান বলেন, প্রজনন চিকিৎসা লাখ লাখ মানুষকে সাহায্য করেছে ঠিকই, কিন্তু মানুষ কেন দেরিতে সন্তান নিচ্ছে বা কেন তারা কাঙ্ক্ষিত সংখ্যার চেয়ে কম সন্তান নিচ্ছে—সেই মূল কারণগুলো এটি সমাধান করতে পারে না।
গবেষকরা এই সংকট মোকাবিলায় একটি সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এর আওতায় সহজলভ্য প্রজনন চিকিৎসার পাশাপাশি সাশ্রয়ী শিশু যত্ন (চাইল্ডকেয়ার), আবাসন সহায়তা, পরিবার-বান্ধব কর্মপরিবেশ নীতি এবং কঠোর পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

তারা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদে নিম্ন জন্মহার অব্যাহত থাকলে কর্মক্ষম জনসংখ্যা হ্রাস পাবে, শ্রমবাজারে সংকট দেখা দেবে এবং অর্থনীতি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ আরও বাড়বে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম