• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শীতের পুরোনো পোশাক রোদে শুকিয়ে গায়ে জড়ানো কেন জরুরি জেনে নিন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৪:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৪:০৩

 

দীর্ঘদিন আলমারি বা ট্রাংকে রাখা শীতের পোশাক না ধুয়ে কিংবা রোদে না শুকিয়ে পরলে ত্বকের অ্যালার্জি, ছত্রাকের সংক্রমণ এবং শ্বাসকষ্টের মতো নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই শীতের শুরুতে পুরোনো গরম কাপড় বের করে রোদে শুকিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ শীতের আমেজ শুরু হতেই এসব পোশাক প্রয়োজন পড়ে। তাই ট্রাংক, বাক্স কিংবা আলমারি থেকে বের করে পোশাক রোদে শুকিয়ে নিন।

কারণ দীর্ঘ সময় আলো-বাতাসহীন বদ্ধ জায়গায় পড়ে থাকা এসব পোশাক না ধুয়ে কিংবা রোদে না শুকিয়ে সরাসরি গায়ে জড়ালে দেখা দিতে পারে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। আর ধুলাবালি, অতি ক্ষুদ্র পোকা ও ছত্রাকের পাশাপাশি বদ্ধ পরিবেশে জমে থাকা আর্দ্রতা ও জীবাণুর কারণে শ্বাসতন্ত্র এবং ত্বকের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে বলে সতর্ক করছেন চর্ম বিশেষজ্ঞরা।

বিশেষ করে দীর্ঘ সময় নিষ্ক্রিয় অবস্থায় থাকা উলের সোয়েটার, চাদর, জ্যাকেট ও ব্লেজারের মতো ভারি কাপড়ে জীবাণু ও অ্যালার্জেন দ্রুত জমা হতে পারে, যা পরে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থায় প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

আলমারিতে রাখা বদ্ধ অবস্থায় থাকা শীতের পোশাক সরাসরি গায়ে জড়ালে ধুলাবালি, অতি ক্ষুদ্র পোকা হাউজ ডাস্ট মাইট ও ছত্রাকের সংস্পর্শে শ্বাসতন্ত্র এবং ত্বকের সমস্যা দেখা দিতে পারে। বদ্ধ ও আর্দ্র পরিবেশে বাতাস চলাচল না থাকায় জীবাণুর বংশবিস্তার সহজ হয়, ফলে ব্যবহারের আগে পরিষ্কার না করলে সরাসরি শারীরিক অস্বস্তি ও অসুস্থতার ঝুঁকি তৈরি হয়।

এ ছাড়া শ্বাসতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। কারণ দীর্ঘদিন বদ্ধ জায়গায় থাকা শীতের পোশাকে সহজেই জমে ধুলাবালি এবং সেখানে অতি ক্ষুদ্র পোকা হাউজ ডাস্ট মাইট জন্মাতে পারে। বিজ্ঞানসম্মতভাবে, হাউজ ডাস্ট মাইট খালি

এসব চোখে দেখা না গেলেও এদের দেহের ক্ষুদ্র কণা ও বর্জ্য শক্তিশালী অ্যালার্জেন হিসেবে কাজ করে। এসব ধুলাবালি ও ডাস্ট মাইটের অ্যালার্জেন শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শ্বাসনালিতে প্রদাহ ও সংবেদনশীলতা তৈরি হয়, যার ফলে অ্যাজমা, শ্বাসকষ্ট এবং অ্যালার্জিক রাইনাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের আগে থেকেই শ্বাসকষ্ট বা অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি তুলনামূলক বেশি থাকে।

তা ছাড়া আলো-বাতাসের অভাবে দীর্ঘদিন বদ্ধ অবস্থায় থাকায় জামাকাপড়ে ফাঙ্গাস বা ছত্রাক জন্মাতে পারে। বদ্ধ স্থানের আর্দ্রতা ও তাপমাত্রা ছত্রাকের স্পোর বা রেণু জন্মানোর অনুকূল পরিবেশ তৈরি করে। এসব ছত্রাকযুক্ত পোশাক সরাসরি ত্বকের সংস্পর্শে এলে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন, র্যাশ বা চুলকানির মতো সমস্যা হতে পারে। এর পাশাপাশি দীর্ঘদিন বদ্ধ থাকায় জমে থাকা বদ্ধ গন্ধ ও জীবাণু পরনের সময় তীব্র অস্বস্তিও তৈরি করে।

আর আলমারি বা ট্রাংক থেকে জামাকাপড় বের করার পর যেসব শীতের পোশাক ধোয়ার উপযোগী, সেগুলো ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে রোদে চার থেকে পাঁচ ঘণ্টা শুকাতে দিন। ধোয়ার মাধ্যমে জমে থাকা ধুলাবালি, ময়লা ও অ্যালার্জেন দূর হয় এবং পরবর্তী রোদে শুকানোর প্রক্রিয়া কাপড়ের আর্দ্রতা কমিয়ে জীবাণুর বৃদ্ধি রোধ করতে সহায়তা করে।

তবে ধোয়া যায় না এমন কাপড় যেমন— ব্লেজার বা ভারি শীতের কাপড়ের মতো যেসব পোশাক সাধারণভাবে ধোয়া যায় না, সেগুলো সরাসরি গায়ে না জড়িয়ে কড়া রোদে চার থেকে পাঁচ ঘণ্টা নেড়েচেড়ে ও বাতাসে রেখে শুকিয়ে নিতে হবে। নিয়মিত নেড়েচেড়ে বাতাস ও রোদের সংস্পর্শে রাখলে কাপড়ের ভেতরে আটকে থাকা আর্দ্রতা ও বদ্ধভাব দূর হয় এবং জীবাণুর কার্যকারিতা কমতে সাহায্য করে।

সে জন্য শীতের পোশাক ব্যবহারের আগে বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন। কারণ রোদে শুকিয়ে নিলে জমে থাকা আর্দ্রতা ও জীবাণুর প্রকোপ অনেকটাই কমে আসে। ফলে অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত থাকা সম্ভব হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে তাদের সংবেদনশীল ত্বক এবং শ্বাসতন্ত্রের কথা বিবেচনায় নিয়ে শীতের কাপড় ব্যবহারের আগে আরও বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম