• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং লেনদেনে ভোগান্তি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৪:০৫
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৪:০৫

 

গোপালগঞ্জে বিকাশ, রকেটসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবার লেনদেন বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। গত বুধবার রাত থেকে এসব সেবায় লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন জেলাবাসী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টে গিয়ে দেখা যায়, লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা।

শহরের বাসিন্দা আরিফুল জানান, ধানের বীজ কেনার জন্য বাবার কাছে প্রায় সাত হাজার টাকা চেয়েছিলেন। কিন্তু বিকাশে লেনদেন বন্ধ থাকায় টাকা পাচ্ছেন না।

দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী পবিত্র বিশ্বাস বলেন, ঢাকায় পড়াশোনা করা ছেলের মেসের খরচ পাঠাতে গিয়ে লেনদেন বন্ধের বার্তা পেলাম। সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক নয়।

এদিকে লেনদেন বন্ধ থাকায় আয় কমেছে এজেন্ট ব্যবসায়ীদেরও। এক বিকাশ এজেন্ট জানান, জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে সমস্যা হওয়ায় গ্রাহক কম আসছেন। নগদ, রকেট ও উপায়েও কিছু অ্যাকাউন্টে একই সমস্যা দেখা যাচ্ছে।

রকেটের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান বলেন, অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে কোনো সরকারি বা অফিসিয়াল সিদ্ধান্ত তারা পাননি। তবে অভিযোগ পাওয়ার পর গ্রাহকদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজীব বলেন, কোনো এজেন্ট নম্বর বন্ধ হয়নি। তবে গোপালগঞ্জের এনআইডি দিয়ে খোলা অধিকাংশ অ্যাকাউন্টে সমস্যা হয়েছে।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম