টাঙ্গাইল প্রতিনিধি
ছবি : সংগৃহীত
টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের প্রতিবাদ চলবে। শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবি জানায় বক্তারা, তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।’













