• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১১:৫৩
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১১:৫৩

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বাড়ির একটি অংশে আগুন লাগলেও নিরাপত্তাকর্মীদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়।

এ সময় সংসদ সদস্য ও তার স্ত্রী বাড়িতেই ছিলেন।

 

এই হামলার ঘটনার পর সংসদ সদস্যের বাড়িতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। আশেপাশের এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি ইমরান জানান, হামলায় বাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হলেও এ হামলার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এই রোডে আমাদের টহল ছিল। কিন্তু গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যের বাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচলের সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দ্রুত সরে যায়।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম