• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবদল সভাপতি টুকুসহ ৭ জনের জামিন আবেদন নাকচ

প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ১০:৩৬
আপডেট: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ১০:৩৬

966523 1

যুবদল সভাপতি টুকুসহ ৭ জনের জামিন আবেদন নাকচ

রাজধানীর পল্টন থানার করা মামলায় জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাত জনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

আজ রবিবার (১১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নরুল হুদা শুনানি শেষে এ আদেশ দেন।

জামিনের আবেদন করা অপর আসামিরা হলেন— মোকলেছ মিয়া, মোশারফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন রানা ও আব্দুল্লাহ।

এর আগে, গত ৯ ডিসেম্বর রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে, গত ৪ ডিসেম্বর আসামিদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৬ মে পল্টন থানার উপ-পরিদর্শক মো. কামরুল হাসান বাদী হয়ে বিএনপি নেতা রিজভীসহ ৩০ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। মামলায় ১০০ বা ১৫০ অজ্ঞাত আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা বেআইনি মিছিল বের করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হন। তারা সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দেন। এ সময় ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করেন মিছিলকারীরা। এতে এক পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য আহত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com