• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সমুদ্রগামী ট্রলার মাঝিদের মাঝে ফার্স্ট এইড বক্স বিতরণ

প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৪:১৭
আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৪:১৭

 

পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী প্রশিক্ষিত ট্রলার মাঝিদের মাঝে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ডফিস বাংলাদেশের উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ৩০ জন সমুদ্রগামী ট্রলার মাঝির হাতে এ ফার্স্ট এইড বক্স তুলে দেয়া হয়। প্রতিটি বক্সে খাবার স্যালাইন, মেট্রনিডাজল, ডমপেরিডন, এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিন, সিলভার সালফা ডায়াজিন, পেইন কিলার, পিপিআই, ব্যান্ডেজসহ ৩০ প্রকারের চিকিৎসা সামগ্রী রয়েছে। তবে এ ঔষধ জেলেদের প্রাথমিক চিকিৎসা কাজে বড় ধরনের সহায়ক হবে বলে ধারনা করেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সিমা, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসুচী-সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খাঁন, আন্তর্জাতিক গবেষনা সংস্থা ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইউ এস আইডি ইকোফিস-২ সহযোগী গবেষেক সাগরিকা স্মৃতি, সংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু প্রমুখ। এছাড়া উপজেলা মাঝি সমিতির সভাপতি মাঝি মন্নান ও মাঝি নেপাল চন্দ্র গাইন বক্তব্য রাখেন। এ সময় তারা জেলেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সকরারি কর্মকর্তা, গনমাধ্যম কর্মী ও প্রশিক্ষিত জেলেরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম