• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্যাতনকারী সরকার হিসেবে এ সরকার টিকে রয়েছে : ফখরুল

প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ৪:১৬
আপডেট: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ৪:১৬

96660258 1

নির্যাতনকারী সরকার হিসেবে এ সরকার টিকে রয়েছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্যাতনকারী সরকার হিসেবে এ সরকার টিকে রয়েছে। নির্যাতন, নিপিড়ন, অত্যাচার ছাড়া এরা আর ক্ষমতায় টিকতে পারবে না। আজ সকল রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য এক হয়েছে। দশদফা বাস্তবায়নসহ একনায়কতন্ত্রের বিরুদ্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। আজকে জনগণ জেগে উঠেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা জেগে উঠেছে। গণমাধ্যমও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ভুমিকায় রাখছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির পূর্বঘোষিত গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্য শেষে বিএনপি মহাসচিব দশ দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি সারাদেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন।

বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষ আজ বলছে তারা আর পারছে না। চাল কিনতে পারে না। খাদ্য কিনতে পারে না। ওয়াসার এমডি আমেরিকায় ১৪ টি বাড়ি কিনেছে। তিনি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তারা সব ব্যাংক লুট করে ফোকলা করে দিয়েছে। সরকারের লুটের রাজ্য গড়ে তুলেছে।

মির্জা ফখরুল বলেন, অবিলম্বে সংসদ ভেঙ্গে তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আওয়ামী লীগ পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগসহ রাষ্ট্রের প্রতিটি অবকাঠামো আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ থেকে দেশকে রক্ষা করতে কঠোর আন্দোলনের মাধ্যমে এ জালিম শাহী সরকারের পতন ঘটাতে হবে।

তিনি বলেন, তাদের লক্ষ্য হচ্ছে সবকিছুকে নিয়ন্ত্রণ করে আবারো একদলীয় শাসন কায়েম করা। আমরা সেটা হতে দিবে না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, গত ৭ ডিসেম্বর বিএনপি অফিসে পুলিশ ডাকাতের মত হামলা করে আমাদের শতশত নেতাকর্মীদের গ্রেফতার করেছে। লুটপাট চালিয়েছে পার্টি অফিসে। এগুলো করেছে আমাদের ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণ সমাবেশ বানচাল করার জন্য। কিন্তু সরকারের কূটকৌশল বাস্তবায়ন হয়নি। ঢাকাসহ সারাদেশের মানুষ সকল বাঁধা উপেক্ষা গণ সমাবেশ সফল করে সরকারের অন্যায়ের জবাব দিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু’র পরিচালনায় গণ অবস্থান কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, আফরোজা খান রিতা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নবী উল্লাহ নবী,কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ,ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com