• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চ্যালেঞ্জ হচ্ছে- বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা : সিইসি হাবিবুল আউয়াল

প্রকাশ: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৬:২২
আপডেট: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৬:২২

74574

চ্যালেঞ্জ হচ্ছে- বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা : সিইসি হাবিবুল আউয়াল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে নিজের অনুভূতি ও নির্বাচনি চ্যালেঞ্জের বিষয় নিয়ে বেশকিছু কথা বলেছেন।

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর চ্যালেঞ্জ হচ্ছে- বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা। নির্বাচন কমিশনের ওপর বিএনপির আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিএনপি বলছে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমাদের চেষ্টা থাকবে বিএনপির মতো বড় দলকেও নির্বাচনে নিয়ে আসা। বিএনপি যাতে নির্বাচনে অংশগ্রহণ করেন সেটির চেষ্টা থাকবে নির্বাচন কমিশনের।

তিনি আরো বলেন, সকলে সহযোগিতা না করলে এবং রাজনৈতিক ক্রাইম যেটাকে বলা হয়, পরিবেশটা যদি নির্বাচন অনুকূল না হয়, সেখানে সকলের সহযোগিতা লাগবে। নির্বাচন কমিশনকে সহায়তা করতে হবে। তাহলে হয়তো কিছুটা সফলতা আনা যেতে পারে।

গণমাধ্যমের ভূমিকার বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকায় অবস্থান করতে হবে। নির্বাচী চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। চ্যালেঞ্জ ছাড়া মানুষের অগ্রগতি হয় না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com