• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রসমাজের ভূমিকা চায় ভাসানী অনুসারী পরিষদ

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৭:১৪
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৭:১৪

গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রসমাজের ভূমিকা চায় ভাসানী অনুসারী পরিষদ

গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে অতীতের মতো ছাত্রসমাজকে রাজপথে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

আজ শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের ভোজন রেস্তোরাঁয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সম্মানে ভাসানী ছাত্র পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ আহ্বান জানান তিনি।

বাবলু বলেন, স্বৈরশাসনের কারণে দেশে আজ মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলেছে। অন্যদিকে সরকারের ছত্রছায়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে। এই অসহনীয় অবস্থা থেকে বেরিয়ে আসতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহম্মেদ শাকিলের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনায় ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, নাগরিক ছাত্রঐক্যের সভাপতি মোশারফ হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক মো. ওমর সানী, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মিলন প্রমুখ বক্তব্য দেন।