• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৩:৩২
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৩:৩২

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায়,নির্যাতিত ও অসুস্থ দলীয় ১৫ নেতাকর্মিদের মাঝে ৭ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সমাপাদক আহসান হাবীব সমীর, সোনাইমুড়ি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লুবনা মরিয়ম সুবর্ণা।

এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মিদের সুখে-দুখে সবসময় পাশে থাকে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী নির্যাতিত, অসুস্থ ও অসহায় দলীয় নেতা-কর্মীদের আর্থিক সহায়তা দিয়েছেন। তিনি, সবার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন, তিনি যেন আগামীতে আবার সরকার গঠন করে দেশের উন্নয়নে কাজ করতে পারেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম