• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভোলার শশীভূষণ থানায় অগ্নি নির্বাপক ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৭:০০
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৭:০০

ভোলার শশীভূষণ থানায় অগ্নি নির্বাপক ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি॥
ভোলার শশীভূষণ থানা পুলিশের উদ্যোগে ও চরফ্যাশন ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স সদস্যদের সার্বিক সহায়তায় এক অগ্নি নির্বাপক ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ এপ্রিল) বিকাল ৪ টার দিকে শশীভূষণ থানা প্রাঙ্গণে এ অগ্নি নির্বাপক ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে ও চরফ্যাশন ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. খোরশেদ আলমের সহায়তায় ৫জন ফায়ার ফাইটার যে কোন স্থানে গ্যাস সিলিন্ডার সহ যে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বিচলিত না হয়ে কি ভাবে আগুন নিভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নি নির্বাপক ও সচেতনতামূলক মহড়াটি করেন।
এ সময় শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী, চরফ্যাশন ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. খোরশেদ আলম, ফায়ার ফাইটার মো. মাহাবুব আলম, মো. বণি আমিন, মো. ফয়সাল খান, নিতাই চন্দ্র দাস, মো. আলাউদ্দিন সহ থানার সকল স্টাফ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com