• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নৌপথে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ঈদে কড়া তদারকি চালাবে নৌ পুলিশ

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৭:০৭
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৭:০৭

নৌপথে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ঈদে কড়া তদারকি চালাবে নৌ পুলিশ

আসছে ঈদে নৌপথে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা আরো সহজ করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে নৌ পুলিশ।

রবিবার (৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তরে নৌ পুলিশ প্রধান’র সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এই তথ্য তুলে ধরা হয়। পরে সভা শেষে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম।

নৌ পুলিশ প্রধান বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ বদ্ধ পরিকর। ঈদ যাত্রা নিরাপদ করতে নৌপথে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নৌ পুলিশ সব নৌ ঘাট, নৌ টার্মিনালসমূহে দায়িত্ব পালন করবে।

তিনি আরো বলেন, ঈদ উদযাপন করতে অনেকেই দেশের দর্শনীয় স্থানসমূহে ভ্রমণ করেন। নৌ পথে নিরাপত্তা বিধানে নৌযানসমূহের চলাচলের বিষয়ে নৌ পুলিশের বিশেষ নজরদারি থাকবে। সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। কোনো নৌযান যেন প্রতিযোগিতামূলকভাবে বেশি যাত্রী বোঝাই করে বেশি গতিতে না চালায় সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, ছোট ও ত্রুটিপূর্ণ লঞ্চে যাত্রী পরিবহনে বিরত থাকা, লঞ্চে যাত্রী সংখ্যার অনুপাতিক হারে লাইফ জ্যাকেট, বয়া প্রভৃতির ব্যবস্থা রাখা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, সূর্যাস্তের পর বালুবাহী বাল্কহেড ও স্পিড বোট চলাচল বন্ধ রাখা, ঈদ পূর্ববর্তী পাঁচ দিন এবং ঈদ পরবর্তী পাঁচ দিনসহ মোট ১১ দিন বালুবাহী বাল্ক হেড চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা, চাঁদাবাজি, চুরিসহ যে কোন হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা, নৌযান চলাচলের পথে মাছ শিকারের জন্য জাল বিছানো প্রতিরোধ করা, বৈধ কাগজপত্র বিহীন কোনো নৌযান না চালানো, ন্যায্যমূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনাল ব্যতীত নদীর যেকোন জায়গায় অন্য কোন ছোট নৌযান হতে যাত্রী উঠানো বা নামানো বন্ধ করা, সব নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

প্রসঙ্গত, ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌ পুলিশ আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল ২০২৩ পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নৌ পথে যে কোনো সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধম্যে নৌ পুলিশকে অবগত করলে নৌ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com