• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংবিধানের বাইরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না: স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৫:৫৩
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৫:৫৩

96696

সংবিধানের বাইরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না: স্থানীয় সরকারমন্ত্রী

নিউজ ডেস্ক

সংবিধানের বাইরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সংবিধানের বাইরে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।’

শনিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লার টাউন হল অডিটোরিয়ামে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে কলুষিত করার জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, ‘এখন তারাই আবার সেই ব্যবস্থায় ফিরে যেতে চায় যাতে আবার তারা আবার মানুষকে ধোঁকা দিতে পারে।’

মন্ত্রী বলেন, ‘একটা সময় বাংলাদেশ ছিলো হতদরিদ্র, মিসকিন আর ভিক্ষুকের দেশ। বঙ্গবন্ধু উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। ইতিবাচকতার এই ধারা বজায় রাখতে হবে দেশের ও মানুষের স্বার্থে।’

মন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত একটি দেশে মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু যে যে অগ্রগতি অর্জন করেছিলেন তা ছিল অকল্পনীয়। অথচ নিন্দুকেরা এখন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার অর্জনকে যে রকম অস্বীকার করছে ঠিক একইভাবে বঙ্গবন্ধুর অর্জনকেও তখন মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।’

কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহম্মদ মেরী, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. আব্দুল মান্নান, জেলা সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, জেলা পিপি জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু জাফর খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com