• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৭ জুলাই যেসব দল ও জোট সমাবেশ করবে ঢাকায়

প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৯:০২
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৯:০২

9666589 10

২৭ জুলাই যেসব দল ও জোট সমাবেশ করবে ঢাকায়

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনসহ ১ দফা দাবিতে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও ২৭ জুলাই সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার(২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে জানানো হয়, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ শেখ হাসিনার পদত্যাগে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের ১ দফা দাবিকে চূড়ান্ত রূপ দিতে ২৭ জুলাই ঢাকায় মহা-সমাবেশের ডাক দিয়েছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

এতে আরও বলা হয়, শনিবার গণফোরামের সভাপতি মোস্তফা মেহাসীন মন্টুর সভাপতিত্বে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী প্রমুখ।

২৭ জুলাই সকাল ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট মহা-সমাবেশ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

একই দিন দুপুর ২টায় রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে এলডিপি মহা-সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com