• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ

প্রকাশ: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ২:০৭
আপডেট: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ২:০৭

966859 2

বিএনপি নেতাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে দায়ের করা মামলায় আদালতে তাকে সশরীরে হাজির করা হলে বিচারক তাকে শোন এরেষ্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখানোর আদেশ দেন।

একইসাথে এ মামলায় আসামি পক্ষ থেকে জামিনের আবেদন জানালে তা না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে রবিবার (২৩ জুলাই) বেলা ১১টায় তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে হাজির করা হয়। আদালতের বিচারক জাহারুল ইসলাম তাকে শোন এরেষ্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখিয়ে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ মামলায় আসামি পক্ষের আইনজীবি ছিলেন অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। অপরদিকে, রাষ্ট্রপক্ষে মামলাটি শুনানি করেন কোর্ট পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন।

সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাড. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় আদালতে তাকে সশরীরে হাজির করা হলে তাকে শোন এরেষ্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখানো হয় এবং জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মামলা হবার পর সাতক্ষীরায় তার বিরুদ্ধে গত ২৫ মে ২০২৩ তারিখে আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এপিপি অ্যাড. সাইদুজ্জামান জিকো।

মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট হুমায়ুন কবীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফ.আই.আর (নথিভুক্ত) হিসেবে রেকর্ড করার আদেশ দিয়েছেন। এরপর সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি রেকর্ড হয়। মামলা-৩১৯/২০২৩।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com