• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা-১৭ আসনের ভোট বাতিল চেয়ে ইসিকে হিরো আলমের চিঠি

প্রকাশ: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ২:২৩
আপডেট: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ২:২৩

9669585

ঢাকা-১৭ আসনের ভোট বাতিল চেয়ে ইসিকে হিরো আলমের চিঠি

নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটের ফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি করে আমাকে হারানো হয়েছে। আমি পুনরায় নির্বাচন চাই।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে লিখিত অভিযোগ নিয়ে ইসির আগারগাঁও অফিসে আসেন হিরো আলম। তিনি বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম ও চুম্বক অংশ সংযুক্ত করে ইসি বরাবার এ অভিযোগ করেছেন।

ঢাকা-১৭ আসনে জাল ভোট পড়েছে উল্লেখ করে তিনি গণমাধ্যমকে বলেছেন, ভিডিও ও ফুটেজ অমার কাছে আছে। তাই স্পিকার স্যারকে বলবো, আরাফাত ভাইকে যেন শপথ বাক্য না পড়ান।

ইসিতে আপিল খারিজ করলে কি করবেন- এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, যেহেতু ভোটের অনিয়ম ও জাল ভোটের ফুটেজ আছে তাই হাইকোর্টে যাবো। আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়বো।

উল্লেখ্য, গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় মারধরের শিকার হন হিরো আলম। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে তাকে মারধর করা হয়। এ সময় হামলাকারীরা হিরো আলমকে ধাওয়া দিয়ে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যায়। পরে একটি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান হিরো আলম।

এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো: সুজন রহমান শুভ। এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, উপনির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে আসনটির নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। ভোটের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানানো হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com