• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় বাম জোট

প্রকাশ: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ২:৫৯
আপডেট: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ২:৫৯

966589 1

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় বাম জোট

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, শেখ হাসিনার অধীনে ২০১৪ ও ’১৮ সালের নির্বাচনী প্রহসন বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ দেখেছে।
মানুষ বুঝেছে, এই সরকারের পদত্যাগ ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন এ দেশের মাটিতে সম্ভব নয়।

শনিবার রাজধানীর পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে নেতারা এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের পদযাত্রায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের কেন্দ্রীয় সদস্য জুলফিকার আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম সবুজ এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

নেতারা বলেন, সরকার দেশ পরিচালনা করতে গিয়ে সরকারবিরোধী যে কোনো মতকে পদদলিত করছে। বিপ্লবী কমিউনিস্ট লীগের পদযাত্রায় হামলা তারই উদাহরণ। দ্রব্যের দাম কমানো এবং দুর্নীতি, লুটপাট ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com