• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাতের অন্ধকারে তোমরা এমপি হয়েছ, আমরাই তো তৈরি করেছি (ভিডিও)

প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ১২:৪৫
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ১২:৪৫

966589 2

রাতের অন্ধকারে তোমরা এমপি হয়েছ, আমরাই তো তৈরি করেছি (ভিডিও)

কুষ্টিয়ার সমাবেশে আওয়ামীল নেতা আসগর আলী

নিউজ ডেস্ক
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি সেলিম আলতাফের উদ্দেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী বলেছেন, রাতের অন্ধকারে তোমরা এমপি হয়েছ, আমরাই তো তৈরি করেছি। অহংকার ভালো না দাদাভাই। তোমরা এমপি হয়েছ, মুরব্বিদের সম্মান করে চলো। তা না হলে সমস্যা হবে। তখন কিছু বলতে পারবা না। সংগঠন আমরাই তো করেছি, তোমরা করো নাই।

শুক্রবার বিকালে কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত এক শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ার খোকসায় শান্তি ও উন্নয়ন সমাবেশে আসগর আলীসহ চার নেতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন সংসদ সদস্য সেলিম আলতাফ। এর জেরেই সমাবেশে আসগর আলী পাল্টা এ বক্তব্য দেন।

কুমারখালী উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান। সেখানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান খান প্রমুখ। আসগর আলী শান্তি সমাবেশে প্রধান বক্তা ছিলেন।

তিনি বলেন, আমাদের সুযোগ হয়েছে বঙ্গবন্ধুর কাছে যাওয়ার। ৭ই মার্চের ভাষণ শুনেছি। দেশের জন্য যুদ্ধ করেছি। আজকে কিবরিয়া ভাইয়ের (সংসদ সদস্য সেলিমের দাদা গোলাম কিবরিয়া) পরিবারের যারা এমপি হচ্ছে, তোমাদের প্রতি অনুরোধ, যাদের বিরুদ্ধে তোমরা সমালোচনা করেছ, তাদের বিরুদ্ধে সমালোচনা করার এখতিয়ার কি তোমাদের আছে?

সমাবেশে এমপি সেলিম আলতাফের নাম উল্লেখ না করে আসগর আলী বলেন, তোমরা এমপি হয়ে ওপরের দিকে তাকাও, নিচের দিকে তাকানোর সুযোগ নাই। আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ মানে জনগণ, জনগণের দল করি। আর তোমরা চেষ্টা করছ ‘আমি লীগ’ করার। তবে শেখ হাসিনার নাম নষ্ট করতে দেওয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার বিকাল চারটায় খোকসা বাসস্ট্যান্ডে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এমপি সেলিম আলতাফ বলেছিলেন, আপনারা বয়স্ক মুরব্বি মানুষ। আমি কোনো আজেবাজে কথা বলতে চাই না। যদি কথা বলেন, সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।

ভিডিও: চ্যানেল ২৪

Play


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com