• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমাবেশের বিষয়ে আইজিপি কার্যালয়কে অবহিত করলো জামায়াত

প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ৭:২৯
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ৭:২৯

96665875 1

সমাবেশের বিষয়ে আইজিপি কার্যালয়কে অবহিত করলো জামায়াত

নিউজ ডেস্ক
আগামী ২৮ ও ৩০ জুলাই দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট ঢাকায় সমাবেশের বিষয়ে আইজিপি কার্যালয়কে অবহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বিক্ষোভ ও সমাবেশে সহযোগিতার আবেদন নিয়ে আইজিপি কার্যালয়ে যান জামায়াতের একটি প্রতিনিধি দল। তবে এদিন আইজিপির সঙ্গে দেখা হয়নি তাদের। আগামীকাল মঙ্গলবার দেখা করার চেষ্টা করবে দলটি।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এস এম কামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি গোলাম রহমান ভুইয়া, সাবেক সহ-সভাপতি জালাল উদ্দীন ভুইয়া, আইনজীবী রেজাউল করিম খন্দকার, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

এস এম কামাল উদ্দিন বলেন, আমরা আইজিপি কার্যালয়ে আমাদের দেশব্যাপী কর্মসূচি বিষয়ে অবহিত করতে এসেছি। অবহিত করলাম। আজ আমাদের আইজিপির সঙ্গে সরাসরি দেখা হয়নি। আগামীকাল আমরা দেখা করার চেষ্টা করবো এবং তখন আমাদের কর্মসূচির বিষয় নিয়ে কথা বলবো, সহযোগিতা চাইবো।

অনুমতি না দিলে করণীয় কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাদের সাংবিধানিক অধিকার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com