• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তামান্নার হাতে বড় আকৃতির হীরার আংটি

প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ১১:৫২
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ১১:৫২

9666536 4

তামান্নার হাতে বড় আকৃতির হীরার আংটি

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমা থেকে বলিউড, যার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া তিনি তামান্না ভাটিয়া। প্রায় দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন সিনেমায়। প্রতিবার কাজ নিয়ে আলোচনায় থাকলেও এবার আছেন অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেম নিয়ে।

অভিনেতা বিজয়ের সঙ্গে চুপিচুপি বাগদান সেরে ফেলেছেন, এমন ধারণাই করছেন সবাই। এজন্য তামান্না বেশ সমালোচনার মুখে পড়েছেন সামাজিক মাধ্যমে। তবে তার ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তামান্নার এই হীরার আংটি বিজয়ের দেওয়া নয়। তাকে এই আংটি দিয়েছেন অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। যার বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা। যা বিশ্বের পঞ্চম বৃহৎ হীরার আংটি।

কিন্তু অভিনেতা রামচরণের স্ত্রী তামান্নাকে এমন বহুমূল্য উপহার কেন দিলেন?

এর আগে উপাসনা ও রামচরণের প্রযোজনায় ‘সাইরা নরসিমা রেড্ডি’ সিনেমাতে অভিনয় করেছিলেন তামান্না। উপাসনার শ্বশুর চিরঞ্জীবীর স্বপ্নের সিনেমা ছিল ‘সাইরা নরসিমা রেড্ডি’। ভারতের স্বাধীনতাসংগ্রামী নরসিমা রেড্ডির জীবন থেকে অনুপ্রাণিত এই সিনেমা যদিও সেভাবে সাফল্যের মুখ দেখেনি বক্স অফিসে, তবে এই সিনেমায় তামান্না তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন। তাই খুশি হয়েই প্রযোজক উপাসনার পক্ষ থেকে এই উপহার পান তামান্না।

তামান্নাকে সর্বশেষ দেখা গেছে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘লাস্ট স্টোরিজ ২’তে। সিনেমাতে কথিত জুটি বিজয় ও তামান্নাকে একসঙ্গে দেখা গেছে। প্রায় ১৭ বছর পর অভিনয়জীবনে পর্দায় কোনো অভিনেতাকে চুম্বন করলেন তামান্না। এর আগে পর্দায় কখনো এমন দৃশ্যে অভিনয় করেননি তিনি। তার চুক্তিতে সব সময় উল্লিখিত থাকত এই শর্ত।

এবার এত বছরের প্রতিজ্ঞা ভেঙে পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী। অনেকে মনে করছেন, প্রেমিক বিজয়ের জন্যই এই সিদ্ধান্ত। কেউ কেউ তাদের বিয়ের কথাও বলছেন। প্রায়ই একসঙ্গে দেখা যায় জুটিকে। একে অপরকে সময়ও দিচ্ছেন নিয়মিত। এখন সময়ই বলে দেবে, এই জুটির কথিত গল্প সত্য হয় কি না। ভক্তরাও আছে সেই অপেক্ষায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com