• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ২ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ২:২৬
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ২:২৬

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে বুধবার (২৬ জুলাই) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়ার বাসিন্দা রজনীকান্ত চাকমার ছেলে আলোপম চাকমা (৫৩), দীঘিনালার পাবলাখালীর কৃপাপুর এলাকার বাসিনন্দা জ্ঞান ময় চাকমার ছেলে প্রীতিময় চাকমা (৫৬)।

স্থানীয় ইউপি সদস্য শান্তিময় ত্রিপুরা বলেন, সকালে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুজন ব্যক্তিকে দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তেরর জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া চলমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম