• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শপথ নিলেন মোহাম্মদ এ আরাফাত

প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ৭:০২
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ৭:০২

শপথ নিলেন মোহাম্মদ এ আরাফাত

নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত শপথ গ্রহণ করেছেন।

বুধবার (২৬ জুলাই) বিকেল ৪ টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি ও হুইপ ইকবালুর রহিম।

গত ১৭ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে মোহাম্মদ এ আরাফাত নৌকা প্রতীকে বিজীয় হন।