• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুগপতে যুক্তরা পাল্টেছে মহাসমাবেশের দিনক্ষণ, চরমোনাই পীরের দল ব্যতিক্রম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ১২:৪১
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ১২:৪১

966652 14

যুগপতে যুক্তরা পাল্টেছে মহাসমাবেশের দিনক্ষণ, চরমোনাই পীরের দল ব্যতিক্রম

নিউজ ডেস্ক

বিএনপির সঙ্গে মিল রেখে একদিন পিছিয়ে শুক্রবার (২৮ জুলাই) মহাসমাবেশ করার নতুন দিন নির্ধারণ করেছে যুগপতে যুক্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। এরমধ্যে ব্যতিক্রম যুগপতের বাইরে থাকা দল–চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। দলটি বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুমতি না পেয়ে পুরানা পল্টনে দলের কার্যালয়ের সামনের গলিতে সমাবেশ করবে।

বুধবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পরিবর্তিত দিনক্ষণ জানায় রাজনৈতিক দলগুলো।

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি বলেন, ‘যুগপৎ আন্দোলনের সমাবেশ কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে আগামীকাল ২৭ জুলাই গণতন্ত্র মঞ্চের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল দুপুর ১টায় গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় আন্দোলনের পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

সাকি জানান, শুক্রবারই সমাবেশ হবে। তবে কোথায় হবে, কখন হবে, সে বিষয়ে বৃহস্পতিবার বৈঠকে আলোচনা হবে।

১২ দলীয় জোটের অন্যতম নেতা শাহাদাত হোসেন সেলিম জানান, ২৮ জুলাই শুক্রবার দুপুর ৩টায় সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে একদফা দাবিতে ১২ দলীয় জোটের মহাসমাবেশ ডাকা হয়েছে বিজয়নগর পানির ট্যাংকির সামনে।’

এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন জানান, চলমান সরকারবিরোধী আন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসাবে এনডিএম ঘোষিত ‘মুক্তির সমাবেশ’ শুক্রবার, বিকাল ৩টা ৩০ মিনিটে মালিবাগ মোড়ে অবস্থিত দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে।

গণফোরামের (একাংশ) তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু উল্লেখ করেছেন, বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির মহাসমাবেশ হবে গণফোরাম চত্বরে।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু জানান, তার দলের প্রতিবাদী অবস্থান কর্মসূচি আগামীকালের পরিবর্তে ২৮ জুলাই শুক্রবার সকাল ১১টায় বিজয়-৭১ চত্ত্বরে হবে।

এদিকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের প্রতিবাদ কর্মসূচি বৃহস্পতিবার, বিকাল ৩টায় পুরানা পল্টনের হাউজ বিল্ডিং চত্বরের নোয়াখালী টাওয়ারের সামনে হবে। এর আগে দলটি বৃহস্পতিবার জোহরের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুমতি চেয়েছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com