• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাঙ্গার আ’লীগে যোগদানের গুঞ্জন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৩:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৩:৩৩

9666523 2 2

রাঙ্গার আ’লীগে যোগদানের গুঞ্জন

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের পাশাপাশি বিপুলসংখ্যক ফেস্টুন ঝুলিয়েছেন রংপুর-১ আসনের জাতীয় পার্টির এমপি (জাপা থেকে বহিষ্কৃত) মসিউর রহমান রাঙ্গাও।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সাঁটানো রাঙ্গার ফেস্টুন নিয়ে চলছে নানা আলোচনা। রাজনৈতিক অঙ্গনসহ খোদ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে একটা বিষয় গুঞ্জন উঠেছে যে, রাঙ্গা ওই মহাসমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। অনেকে আবার বলছেন, তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ারও ঘোষণা দিতে পারেন।

এ বিষয়ে জাপাদলীয় সংসদ সদস্য রাঙ্গার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রধানমন্ত্রীর রংপুর আগমনকে স্বাগত জানিয়ে নগরীতে ব্যানার-ফেস্টুন লাগানোর ঘটনার কথা স্বীকার করেন। তবে মহাসমাবেশে তার উপস্থিতি এবং বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবকিছু সময়ই বলে দেবে। তবে বুধবার রংপুরে আসছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।

এদিকে রাঙ্গার ফেস্টুন নিয়ে নগরীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে। আকস্মিকভাবে রাঙ্গার এভাবে শুভেচ্ছা জানানোর পেছনে ‘অন্য কোনো কারণ’ আছে কিনা; এসব নানা বিষয়ও আলোচিত হচ্ছে।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন দলে তার কোনো পদ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ। তাকে স্বাগত জানিয়ে ফেস্টুন দিয়ে শুভেচ্ছা জানানোকে আমি অন্যভাবে নিতে রাজি না। এটা উনি করতেই পারেন।

তবে জেলা ও মহানগর আওয়ামী লীগের কোনো নেতা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com