• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিএনপি-জামায়াত নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায়: আ ক ম মোজাম্মেল হক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৫:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৫:৩৪

 

নোয়াখালী প্রতিনিধি
বিএনপি-জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরের দিকে নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা পৃথিবীর মানুষ বলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু যারা বাংলাদেশের ভালো চায়না তারা তা মেনে নেয় না। তাই সময় সুযোগ পেলেই মিথ্যাচার করে।

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, মূলত বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে, এদেশকে অস্থিতিশীল করতে তারা মরিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা রাব্বানী উল্লাহ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমূখ।

এ সময় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম