• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমাবেশে নাশকতা এড়াতে প্রস্তুত আইন-শৃঙ্খলা বাহিনী

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১২:৫১
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১২:৫১

96632 1

সমাবেশে নাশকতা এড়াতে প্রস্তুত আইন-শৃঙ্খলা বাহিনী

নিউজ ডেস্ক

কেউ যদি সমাবেশ কর্মসূচি ঘিরে নাশকতার চেষ্টা বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাদের কোন ক্রমেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মতিঝিল জোনের উপ পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান।

শুক্রবার (২৮ জুলাই) বেলা বারোটার দিকে তিনি ব্রেকিং নিউজকে এই তথ্য জানান।

তিনি বলেন, বিশৃঙ্খলা ও নাশকতার ঘটনা যেন না ঘটে সেজন্য পুরো এলাকায় গোয়েন্দা সংস্থাগুলোর সার্ভিলেন্স বাড়ানো হয়েছে। বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত আছে ডিএমপির জলকামান, সাঁজোয়া যান, রেকার গাড়ি ও ব্যারিকেড।

ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ডিএমপির বিশেষ টিমও প্রস্তুত আছে। পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের বিশৃঙ্খলাকে ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, সকালে বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা গেছে রাজধানীর প্রবেশ পথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পোশাকে এবং সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা বাহিনী ও সংস্থার সদস্যরা মোতায়েন আছেন।

ডিএমপি তথ্যানুযায়ী শুধুমাত্র পল্টন, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল এই চার এলাকায় অন্তত ৩০ হাজার পুলিশ সদস্য এবং ৫ হাজার র‍্যাব, আনসার, এপিবিএনের সদস্য মোতায়েন আছে।

এছাড়া ডিএমপি সদর দপ্তরে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। সেখানে গোয়েন্দা সংস্থা, আনসার, বিজিবি, র‍্যাব ও ঢাকা হাইওয়ে রেঞ্জের কর্মকর্তারা দুই সমাবেশে সার্বক্ষণিক নজরদারি রাখছেন।

রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে রাত থেকেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে অর্ধ শতাধিক ব্যক্তিকে।

আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাস, প্রাইভেটকার, মাইক্রবাস ও মোটরসাইকেলের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই করা হচ্ছে তাদের মোবাইল ফোনও।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com