• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দীতে জনসমাবেশের ঘোষণা বিএনপির

প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ১১:৫৮
আপডেট: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ১১:৫৮

966663696 5

নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দীতে জনসমাবেশের ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের পরিবর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পাওয়ায় গত রাতে সিদ্ধান্ত পরিবর্তন করে দলটি। আজ বেলা ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৩১ জুলাই (সোমবার) বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিবর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এদিকে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসের সামনে সোমবার জনসমাবেশ কর্মসূচির জন্য বিএনপিকে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুমতি না মেলার পরও জনসমাবেশ করলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

ওদিকে দেশের সব মহানগর ও জেলা সদরেও জনসমাবেশ করবে বিএনপির। গণতন্ত্র মঞ্চসহ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও ঢাকায় এই কর্মসূচি পালন করবে। সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও অন্যান্য দলগুলো এই কর্মসূচি পালন করবে ।

আজ বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চ।

তারা জেলা পর্যায়ে কর্মসূচি পালন করবে আগামীকাল মঙ্গলবার। জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি আজ পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে কর্মসূচি পালন করবে।
এদিকে বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে আজ সব জেলা ও মহানগরে দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলেছে আওয়ামী লীগ। রাজধানী ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com