• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে আজ আবার মুখোমুখি হচ্ছে দুই দল

প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ১:২২
আপডেট: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ১:২২

96663696 32

রাজধানীতে আজ আবার মুখোমুখি হচ্ছে দুই দল

নিউজ ডেস্ক
রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজধানীতে আজ সোমবার আবার মুখোমুখি অবস্থান নিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে বিএনপি সমাবেশ করলেও ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি নেয়নি, তারা মহানগরীর সব থানা ও ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে।

সরকার পতনের এক দফা দাবিতে আজ সারাদেশে জনসমাবেশ করবে বিএনপি। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সমমনা অন্য দলগুলোও একই কর্মসূচি পালন করবে।

মির্জা ফখরুল কর্মসূচি ঘোষণা করে বলেন, শনিবার রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। এর প্রতিবাদে দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি পালন করা হবে। রোববার প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম। কিন্তু এদিন সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দেয়। তাই তাদের মতো একই দিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি করতে চাইনি।

তবে আজ আওয়ামী লীগ শান্তি সমাবেশের মতো পাল্টা কর্মসূচি ঘোষণা না করলেও রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে মহানগরীর সব থানা ও ওয়ার্ডে নেতাকর্মীর ‘সতর্ক অবস্থান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর আগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছিল। তবে গতকাল তা স্থগিত করা হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেছেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি এখনও সমাবেশ করার উপযোগী না হওয়ায় পূর্ব ঘোষিত শান্তি সমাবেশ স্থগিত করেছেন তারা। তবে এই দিন নেতাকর্মীরা থানা ও ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবেন।

পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ সংবিধান পরিপন্থি –রিজভী

পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা যুদ্ধ পুলিশের অনুমতি নিয়ে হয়নি। রাজনৈতিক সমাবেশে পুলিশের অনুমতি নেওয়ার দাবি সংবিধান পরিপন্থি। রোববার রাতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com