• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশকে জনগনের প্রতিপক্ষ বানিয়েছে সরকার: ডা. ইরান

প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ২:২৮
আপডেট: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ২:২৮

966663 11

পুলিশকে জনগনের প্রতিপক্ষ বানিয়েছে সরকার: ডা. ইরান

নিউজ ডেস্ক

সরকার অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে পুলিশবাহীনিকে গণতন্ত্রকামী জনগনের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে প্রতিপক্ষ বানিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

সোমবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সরকার পতনের এক দফা দাবি আদায়ে গত শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি৷

সমাবেশে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার মুখোশ পড়ে আওয়ামী লীগ হত্যা খুন গুম অপহরণ ও মানবাধিকারকে ভুলন্ঠিত করেছে। সরকার অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে পুলিশবাহীনিকে গণতন্ত্রকামী জনগনের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে প্রতিপক্ষ হিসেবে বানিয়েছে। তারা নির্বিচারে গণতন্ত্র ও ভোটাধিকার দাবিতে সভা সমাবেশে হামলা-মামলা-গুলি-টিয়ারগ্যাস নিক্ষেপ করে সাংবিধানিক অধিকার হরণ করেছে।’

আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে দেশকে পঙ্গু রাষ্ট্রে পরিনত করেছে মন্তব্য করে ডা. ইরান বলেন, ‘দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে ১৫ বছর দুঃশাসন ও ফ্যাসিবাদ কায়েম করে বিরোধী রাজনৈতিক শক্তিকে নিচিহ্ন করার অপকৌশল নিয়েছে। শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করতে ১৮৭ দিন হরতাল অবরোধ করেছে, আবার ২০১৩ সালে জনগনের ভোটাধিকার হরন করে ক্ষমতা কুক্ষিগত করতে সংবিধান থেকে নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করেছে। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া বাংলাদেশে একদলীয় নির্বাচন হতে দেবো না।’

লেবার পার্টির ঢাকা মহানগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুঁই, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিরাজুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com