• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারের ভূমিকায় বিদ্যা সিনহা মিম

প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ১০:৪৩
আপডেট: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ১০:৪৩

শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারের ভূমিকায় বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সর্বশেষ এই অভিনেত্রী ‘পরাণ’ ও ‘দামাল’ নিনেমায় অনবদ্য অভিনয় করে প্রশংসিত হয়েছেন। দুই বাংলা মিলিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তারই ধারাবাহিকতায় মিম এবার যুক্ত হয়েছেন ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি সিনেমায়।

এ প্রসঙ্গে মিম বলেন, “সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে। ‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের সিনেমা। আমার বিশ্বাস ভালো কিছু হবে।”

‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি নির্মাণ করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের জীবন নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের জীবন নিয়ে এই সিনেমার গল্প। আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে।’

নিজের ফেসবুকেও ছবিটি নিয়ে পোস্ট দিয়েছেন মিম। মহরতের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ছবি।’ এ খবর শুনে অভিনেত্রীর অনুরাগীরাও শুভকামনা রেখে গেছেন মন্তব্যের ঘরে।

ছবিটি নির্মাণ করছেন ওয়াহিদ তারেক। আজ (১ আগস্ট) থেকে শুরু হয়েছে এর শুটিং। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত ‘অন্তর্জাল’ ও ‘মানুষ’ সিনেমা। ‘মানুষে’ তার বিপরীতে আছেন টলিউড সুপারস্টার জিৎ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com