• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়া পরিবারের প্রতি সরকারের হিংসার প্রতিফলন এই রায় : কর্নেল অলি

প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ১০:১৫
আপডেট: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ১০:১৫

96666523 1

জিয়া পরিবারের প্রতি সরকারের হিংসার প্রতিফলন এই রায় : কর্নেল অলি

নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়াটা দেশকে বিরোধীদলশূন্য করার অপপ্রয়াস। এই রায়ের ফলে বিচার বিভাগ প্রমাণ করেছে তারা স্বাধীন না। বর্তমান সরকার আদালতকে তার কাজ সঠিকভাবে করতে দিচ্ছে না। তাদের প্রভাবিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)।

তিনি বলেন, আজকের ফরমায়েশি রায় জিয়া পরিবারের প্রতি সরকারের হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ।

বুধবার (২ আগস্ট) রাতে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন অলি আহমদ।

এলডিপির এই প্রেসিডেন্ট বলেন, ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের জরুরি সরকার আওয়ামী লীগের অনেক নেতার নামে যৌক্তিক মামলা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের মামলা তুলে নিয়ে বিএনপি ও বিরোধী দলের মামলা সচল রেখে অন্যায়ভাবে তাদের সাজা দিচ্ছে। তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলাটি দিয়েছে সেটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগে করা। জিয়া পরিবারকে বিনাশ এবং তারেক রহমানের জনপ্রিয়তা ও উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তাকে সাজা দেওয়া হয়েছে।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে অবিলম্বে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com