• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণঅধিকার পরিষদের গণস্বাক্ষর কর্মসূচি

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৪:৫২
আপডেট: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৪:৫২

966639 7

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণঅধিকার পরিষদের গণস্বাক্ষর কর্মসূচি

নিউজ ডেস্ক
তত্ত্বাবধায়ক সরকাররের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে গণঅধিকার পরিষদের একাংশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

তিনি কর্মসূচির উদ্বোধন করে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকলে তারা আর ক্ষমতায় আসতে পারত না। আমাদের দাবি একটাই, এই সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীন একটি সুষ্ঠু নির্বাচন।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সিস্টেম হলো, যে সেতুর মাধ্যমে তারা ক্ষমতায় গেছে, সেই সেতুটা পুড়িয়ে ফেলা। এটা আমরা হতে দেব না। একটা সুষ্ঠু ভোটে অংশগ্রহণের জন্য মানুষকে সুযোগ দিতে হবে। জনগণের রায়েই সুষ্ঠু ভোট হবে। আমাদের লক্ষ্য, এক সপ্তাহের মধ্যে এক লাখ স্বাক্ষর সংগ্রহ করা।’

কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমান, আতাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, জিসান মাসুদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com