• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

গণঅধিবার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৬:৫২
আপডেট: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৬:৫২

 

নিউজ ডেস্ক

আসামিকে আশ্রয় দেয়া ও পুলিশের কাজে বাধা দেয়ায় গণঅধিবার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবিপ্রধান।

হারুন অর রশীদ বলেন, নিজ বাসভবনে এক আসামিকে আশ্রয় দেওয়া ও পুলিশের কাজে বাধা দেয়ায় নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বাসভবনে তল্লাশি চালায় ডিবি। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটক করে।

রাতেই ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, পুলিশ তার বাসার দুটি দরজা ভেঙে ঢুকে ইয়ামিনকে আটক করে। তিনি বলেন, পুলিশ তার বাসার সিসি ক্যামেরার সরঞ্জাম ও মোবাইল ফোন নিয়ে গেছে। তিনি আরও বলেন, পুলিশকে সকাল পর্যন্ত অপেক্ষা করে বাসায় ঢোকার অনুরোধ করা হলেও তারা শোনেননি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম