• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অনুমতি ছাড়াই রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ৩:৩৯
আপডেট: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ৩:৩৯

96663696 7

অনুমতি ছাড়াই রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

নিউজ ডেস্ক

পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে অনুমতি ছাড়াই রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।

শুক্রবার (৪ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর-১ গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে এসে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ায় প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মিছিল থেকে নেতাকর্মীদের মুক্তি দাবিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করেন তারা।

কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মুসা, নায়েবে আমীর গোলাম মোস্তফা, দক্ষিণের নায়েবে আমীর হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com