• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ৯:৫৭
আপডেট: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ৯:৫৭

96666369 2

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

ডেঙ্গুতে একদিনে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫৭ জন। শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৯৩ জনের। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৭৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯২ জন ও ঢাকার বাইরের ৮৬৫ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের ৮ জন রাজধানী ঢাকার বাসিন্দা, বাকি ২ জন ঢাকার বাহিরের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪৭৩জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৩ হাজার ৪৫৪ জন। পাশাপাশি ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৮ হাজার ১৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ১৫৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮ হাজার ৬৫২ জন এবং ঢাকার বাইরের ২৩ হাজার ৫০২ জন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com