• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ ভোট দেবে না জেনে ষড়যন্ত্রে নেমেছে বিএনপি: নানক

প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ৬:০৯
আপডেট: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ৬:০৯

96665896 1

জনগণ ভোট দেবে না জেনে ষড়যন্ত্রে নেমেছে বিএনপি: নানক

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী নির্বাচনেও বিএনপিকে জনগণ ভোট দেবে না জেনেই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। কারণ ২০১৪ সালে নির্বাচন প্রতিহতের আন্দোলনের নামে তারা অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষ হত্যা করেছে। বাস, ট্রেন গাড়িতে অগ্নিসংযোগ করেছে, রাস্তার গাছ কেটে ফেলেছে।

বিএনপিকে ষড়যন্ত্রের পথ ছেঁড়ে দিয়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি নামক দলটির অবশিষ্ট রক্ষা করতে চান তাহলে নির্বাচনের পথে আসুন। নির্বাচনে অংশগ্রহণ করুণ। প্রমাণ করুন বাংলাদেশের জনগণ সৃষ্টির পক্ষে না ধ্বংসের পক্ষে?

শনিবার (৫ আগস্ট) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামাত জোট শাসনামলে ১৭ আগস্ট সারাদেশে বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ হত্যা, লুটতরাজের রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে জাহাঙ্গীর কবির নানক বলেন, সেই বিএনপি-জামাত এখন আমাদের গণতন্ত্রের কথা শোনায়, মানবাধিকার শিখায়?

এ সময় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করা জাতীয়-আন্তর্জাতিক শক্তিগুলোরও সমালোচনা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নানক।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ১৫ আগস্ট হত্যাকান্ডের বিচার হতে দেবে না, এই ইনডেমনিটি অধ্যাদেশ কে পাস করেছিল ফখরুল সাহেব? আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এখন গণতন্ত্রের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন? আইনের শাসনের কথা বলেন? তখন ঘোড়াও হাসে? কি বলে ওরা?

তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্র দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে। সেই কারণে কথা বলেন তবে সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না। বিএনপি জামায়াত চক্রান্তে রয়েছে। এই চক্রান্তের অংশ হিসাবেই আজকে তারা মানুষের কাছে পৌঁছাতে না পেরে, মানুষের হৃদয়কে জয় করতে না পেরে এখন দৌড়াচ্ছেন আন্তর্জাতিক মোড়লদের কাছে। এই আন্তর্জাতিক মোড়লরা আপনাদেরকে ক্ষমতায় আনতে পারবে না।

বিএনপির এক দফার আন্দোলনের সমালোচনা করে নানক বলেন, জনগণের এই পর্যন্ত কি দিয়েছেন? ২০০১ সালে মায়ের সামনে মেয়েকে রেপ করেছেন। ভাইয়ের সামনে বোনকে রেপ করেছেন। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন, হাত কেটেছেন চোখ উপড়ে ফেলেছেন। কাজেই মির্জা ফখরুল সাহেব, জনগণের জন্য যেহেতু কোন কিছু করেন নাই। সেই জনগণকে কোনদিনেই আপনারা পাশে পাবেন না ।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আগামী নির্বাচন সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। তাই সেই নির্বাচনে বিএনপিকে জনগণের কাছে অগ্নিপরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাতসহ সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com