• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাতানো নির্বাচনের চেষ্টা করলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে সরকার’: বরকতউল্লাহ বুলু

প্রকাশ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ৫:৩৩
আপডেট: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ৫:৩৩

D874131D F717 4869 9726 BA9FF64A360F

পাতানো নির্বাচনের চেষ্টা করলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে সরকার’: বরকতউল্লাহ বুলু

নিউজ ডেস্ক

বাংলাদেশের মানুষ সরকারের পতনের জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। রবিবার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায় প্রত্যাহারের দাবিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

বরকত উল্লাহ বুলু বলেন, আপনারা দেখেছেন গত শুক্রবার তারেক রহমান ও জোবাইদা রহমানের রায়ের পর মাত্র পাঁচ ঘণ্টার নোটিশে প্রায় লক্ষাধিক মানুষ হাঁটু পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন। এর থেকে আপনাদের বোঝা উচিত বাংলাদেশের মানুষ কীভাবে আপনাদের পতনের জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। আর ২৮ জুলাই প্রায় ২০ লাখ মানুষ ঢাকায় এসেছে, বিক্ষোভ করেছে, বক্তব্য শুনেছে। এরমধ্যে দিয়ে আগামী দিনে দেশের মানুষ আপনাদের পতনের জন্য উন্মুখ হয়ে আছে।

তিনি বলেন, দেশের আজকে একটিই প্রতিবন্ধকতা, একটিই মহামারি, একটিই ক্যান্সার; সেটি হচ্ছে শেখ হাসিনা। আপনি পদত্যাগ করলেই বাংলাদেশ বেঁচে যাবে। আর না হলে আপনারা যে সমস্ত কথা-বার্তা বলছেন, মনে হচ্ছে যেন আপনারা ষাটের যুগে আছেন। সেদিন ১৪ দলের সমাবেশে দেখলাম আপনারা ফেস্টুন ব্যানার নিয়ে আপনারা বক্তব্য দিচ্ছেন। বলছেন বিএনপি এবং বাংলাদেশের দালালদের হাত থেকে দেশকে রক্ষা করো। আজকে বিএনপি এবং মার্কিন দালালদের হাত থেকে আপনারা রক্ষা করেন, আপনি ভাবতে চান সাদ্দাম হোসেন যে কাজটি করেছিল সে কাজের জন্য আফগানিস্তানের ২০ লাখ মানুষকে জীবন দিতে হয়েছিল। সিরিয়ার, লিবিয়ার কত মানুষকে জীবন দিতে হয়েছিল।

তিনি আরও বলেন, আপনি (শেখ হাসিনা) বলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছু কিনবেন না। সারা বছরে আমরা ৩ হাজার কোটি টাকা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনি আর আর সোয়া লাখ কোটি টাকা আমরা গার্মেন্টস, চিংড়ি, মাছ, চামড়া, জুতাসহ রপ্তানি করি। আর বিভিন্নভাবে তারা আমাদের সাহায্য দেয়, অনুদান দেয়। আপনারা করোনার ভ্যাক্সিনের ৮০ শতাংশ টাকা মেরে দিয়েছেন। এই ৮০ শতাংশ ভ্যাক্সিন যুক্তরাষ্ট্র আমাদের বিনামূল্যে দিয়েছে, টাকা নেয়নি তারা। আর আপনারা বলেছেন ৪০ হাজার কোটি টাকার ভ্যাক্সিন নাকি কিনেছেন আপনারা। এটারও একটি হিসাবপত্র আগামী দিনে প্রচারিত হবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বুলু বলেন, বাংলাদেশকে ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করবেন না। বাংলাদেশকে যদি আপনি বাঁচাতে চান, দেশি বিদেশি বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করে কীভাবে পদত্যাগ করবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলেই বাংলাদেশ বেঁচে যাবে; এর বাইরে বাংলাদেশের বাঁচার আর কোন রাস্তা নেই।

তিনি বলেন, আজকে জনতা দেখেছে যে তোমরা বিচার করছো। এই বিচার বাংলাদেশের মানুষ মানে না। কারণ তোমরা অন্যায়ভাবে বিচার করছো। তোমরা অন্যায়ভাবে মানুষকে সাজা দিচ্ছো। ১/১১’র সময় তোমাদের বিরুদ্ধে সাড়ে সাত হাজার মামলা হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ১৫টি মামলা হয়েছিল। সেই মামলাগুলো তোমরা গায়েব করে ফেললা। আর বেগম খালেদা জিয়াকে ১০ বছরের সাজা দিয়েছ। কিন্তু তিনি একদিনের সাজা পাওয়ার উপযুক্ত না, যে মামলা তোমরা দিয়েছ। তারেক রহমানকে যে সাজা দিয়েছ, এক ঘণ্টার জন্যও তার সাজা হয় না।

বুলু বলেন, আজকে বাংলাদেশের ৩৯টি রাজনৈতিক দল একদিকে আর আওয়ামী লীগ শুধু একদিকে। বাংলাদেশের ১৮ কোটি মানুষ একদিকে আর আওয়ামী লীগের ৫০ লাখ কর্মী একদিকে। এটাই হচ্ছে আজকের বাংলাদেশ। এই বাস্তবতা আজকে শেখ হাসিনা আপনাকে মেনে নিতে হবে। তাই সময় থাকতে আপনি পদত্যাগ করে আপনার আওয়ামী লীগকে রক্ষা করেন।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফয়জুল হক মিলন, দরটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com