• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে : ডা. শাহাদাত হোসেন

প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১২:২২
আপডেট: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১২:২২

98569

সরকার ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে : ডা. শাহাদাত হোসেন

নিউজ ডেস্ক
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, সারাদেশে ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে। সরকার ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ডেঙ্গু কোনো ব্যাকটেরিয়াজনিত রোগ নয়, এটা হচ্ছে ভাইরাসজনিত রোগ। মশা মারার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) যে কেমিক্যাল আমদানি করেছে তা দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস হবে, কিন্তু ভাইরাস ধ্বংস হবে না।

তিনি বলেন, আমি বলতে চাই, পানির মধ্যে শুধু ক্লোরিং ট্যাবলেট ফেলে দিন। এতে ওই পানিও বিশুদ্ধ হয়ে ডেঙ্গুর এডিস ভাইরাসও ধ্বংস হয়ে যাবে। ক্লোরিন ট্যাবলেট দিয়েই আমরা ডেঙ্গুকে ধ্বংস করতে পারি। লাখ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে খেয়ে ফেলার জন্য বিদেশ থেকে ওষুধ আনার দরকার নেই।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে কাজীর দেউরী নুর আহম্মেদ সড়কে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশ শেষে কাজির দেউড়ি নুর আহমদ সড়ক থেকে পদযাত্রা শুরু হয়ে লাভ লেন, জুবলি রোড, আমতলা, নিউমার্কেট মোড হয়ে পুরাতন রেল স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে গৃহবন্দি করে রেখেছে। খালেদা জিয়াকে বন্দি করে গণতন্ত্রকে বন্দি রেখেছে। বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র সমার্থক। জনগণ আজ গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে অবতীর্ণ। সরকার জনগণের দাবিকে অগ্রাহ্য করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে ষড়যন্ত্র করছে। মিথ্যা মামলা, গ্রেপ্তার ও ব্যাপক দমন নিপীড়ন চালিয়ে ফ্যাসিস্ট সরকার আন্দোলন দমন করতে পারছে না। সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে চলছে দ্রুত গতিতে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়ার লালিত স্বপ্ন গণতন্ত্র পুনরুদ্ধার হবে। খালেদা জিয়ার মুক্তি হলে গণতন্ত্রের মুক্তি হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ওপর জেল জুলুম, নির্মম নির্যাতন হয়েছে। তার অধিকার লঙ্ঘন করা হয়েছে। সরকারের অন্যায় চাপে আপস করেননি বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার জনপ্রিয়তাকে এই জনবিচ্ছিন্ন সরকার ভয় পায়। এজন্যই তার ওপর এত জুলুম নির্যাতন নেমে এসেছে। তিনি বাংলাদেশের মানুষের সাহসের বাতিঘর। মানুষের আশা ভরসার নির্ভরযোগ্য নেত্রী। চলমান গণআন্দোলন সফলতার দিকে ধাবিত হচ্ছে। গণবিরোধী সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার লালিত স্বপ্ন গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ভিপি, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাথী উদয় কুসুম বড়ুয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com