• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

না’গঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের গুলি, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১:৪১
আপডেট: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১:৪১

 

নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা ও গুলি করেছে। এতে ১৭ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

শনিবার, আগস্ট ১৯, ২০২৩, বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেটে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় কমিটির সহআর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁ থানা যুবদল নেতা আল আমিন মোল্লা, মোখলেছুর রহমান, জাসাসের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, বিএনপি নেতা গিয়াসউদ্দিন, শাহনুর, রিয়াজুল ইসলাম, মো. রিপন, আলী নূর, জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রাতুল হাসান, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজ, তারাবো ইউনিয়ন বিএনপি নেতা মন্টু সিকদার, আড়াইহাজার থানার যুবদল নেতা মনির হোসেন, জুয়েল মিয়া গুলিবিদ্ধ হন। এ ছাড়াও আহত হন ছাত্রদল নেতা রায়হান, হৃদয়, আক্তার হোসেন, আকাশ মাহমুদ, রিফাত আহমেদ বাবু, রনি, সাইদুল ইসলাম, তৈয়ব আলম, আলমগীর হোসেন, মনোয়ার হোসেনসহ ২৩ জন নেতাকর্মী।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাস্তার অবস্থান নিলে পুলিশ এসে অতর্কিতভাবে লাঠিচার্জ করেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ও গুলি ছুড়েছে। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম