• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে চুরি করতে যেয়ে ডিম ভাজি করে খেতে গিয়ে ধরা পড়ে

প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১:৫১
আপডেট: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১:৫১

 

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে এক প্রবাসীর বাড়িতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। চোর ডিম ভাজি করে খেতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে এক চোর। তবে টের পেয়ে পালিয়ে গেছে তার সহযোগীরা।শুক্রবার রাত ৮টার দিকে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের গুড়িপাড়া গ্রামের প্রবাসী পলাশ ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। চুরির অভিযোগে আটক হওয়া ওই ব্যক্তির নাম সাদেক খান (২৭)। তিনি রাজধানী ঢাকার খিলগাঁও থানার বনশ্রী এলাকার মো. আলাউদ্দিন খানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন পলাশ ফকির। তার বাড়ি বেশির ভাগ সময়ই খালি থাকে। মাঝে মধ্যে তার মা আ্গংুরা বেগম এসে বাড়িতে থাকতেন। শুক্রবার রাত ৮টার দিকে শোভন ফকির নামে এক প্রতিবেশী পলাশ ফকিরের ঘরে মৃদু আলো দেখতে পেয়ে আংগুরা বেগমকে খবর দেয়। তিনি এসে ঘরের দরজা খুলে সাদেক খানকে হাতেনাতে আটক করে। এ ফাকে চোর চক্রের অন্য সদস্যরা সুকৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে সাদেক খানকে আটক করে থানায় নিয়ে যায়।
আংগুরা বেগম বলেন, আমার ছেলে বিদেশে থাকে। আমি বাড়িতে না থাকায় চোরেরা ঘরের টিনের চালা খুলে ভেতরে ঢুকে। পরে প্রতিবেশী ঘরের মধ্যে আলো দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি লোকজন নিয়ে গিয়ে চোরকে আটক করেছি। চোর আমার ফ্রিজ থেকে তিনটি ডিম নিয়ে ভাজি করে খেয়েছে।
আ্গংুরা বেগমের নাত জামাই সাইদ আহমেদ সবুজ বলেন, প্রতিবেশীর থেকে খবর পেয়ে এসে দেখি সব কিছু এলোমেলো। টের পেয়ে চোরের অন্য সহযোগীরা পালিয়ে গেছে। তারা ঘরে থাকা এক লাখ টাকা ও এক জোড়া কানের দুল চরি করে নিয়ে পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
পালং মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ শরিফুল ইসলাম বলেন, চুরি করার সময়ে এক ব্যক্তিকে স্থানীয়রা হাতেনাতে আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ চোরকে থানা হেফাজতে নিয়ে আসে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম