• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাজ্যে গাড়ির ধাক্কায় ছেলে-মেয়েসহ নিহত হবিগঞ্জের আলমগীর

প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ২:৩৩
আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ২:৩৩

9856985 5

যুক্তরাজ্যে গাড়ির ধাক্কায় ছেলে-মেয়েসহ নিহত হবিগঞ্জের আলমগীর

আইসিইউতে অন্তঃসত্ত্বা স্ত্রী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যবসায়ীর অন্তঃসত্ত্বা স্ত্রী। তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তাদের বাড়ি নবীগঞ্জের নয়মৌজা কল্যাণপুরে।

দুর্ঘটনায় নিহতরা হলো- নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আব্দুল কালামের ছেলে আলমগীর হোসেন সাজু (৩০), আলমগীরের দুই সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)।

নিহতের স্বজনরা জানান, তারা বার্মিংহাম শহরের কাছে ওয়ালসালের পেন্টক শেরিডান স্ট্রিটে বসবাস করেন। আলমগীর হোসেন সাজু পরিবারের সবাইকে নিয়ে একদিনের ভ্রমণে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। সোমবার স্থানীয় সময় বিকেলে ফেরার পথে তাদের বহনকারী বিএমডব্লিউ কারটিকে একটি লরি ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজু ও তার ছেলে জাকির নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় মেয়ে মাইরা হোসেনের। তার স্ত্রী সেখানকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছেন।

আলমগীর হোসেন সাজুর আত্মীয় কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামের জাকির হোসেন জানান, তিনি সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসেন না। কল্যাণপুরে তাদের বাড়ি রয়েছে তবে সেখানে কেউ এখন আর থাকে না। হঠাৎ তাদের মৃত্যুর খবর পেয়ে আমরা হতভম্ব হয়ে গেছি।

কুর্শি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, লন্ডন প্রবাসী আলী আহমদ মুসা বলেন, দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী গুরুতর জখম পেয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্যে বসবাসরত নূর উদ্দিন চৌধুরী বুলবুল বলেন, আলমগীর হোসেন সাজু বার্মিংহামের একজন ব্যবসায়ী।

নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কল্যাণপুর গ্রামের বাসিন্দা কাজী ওবায়দুল কাদের হেলাল জানান, আলমগীর যখন ছোট ছিল, তখন দুইবার বাংলাদেশে আসে। এরপর দীর্ঘসময় বাংলাদেশে আসেনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com