• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুখে বললেও বাস্তবে নির্বাচন কমিশনের ক্ষমতা নেই: ড. তোফায়েল আহমেদ

প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪৭
আপডেট: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪৭

9888785

মুখে বললেও বাস্তবে নির্বাচন কমিশনের ক্ষমতা নেই: ড. তোফায়েল আহমেদ

নিউজ ডেস্ক
আমরা মুখে বললেও বাস্তবে নির্বাচন কমিশনের (ইসি) কোনো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। বুধবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা” শীর্ষক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

ড. তোফায়েল আহমেদ বলেন, আমরা মুখে শুধু বলি নির্বাচন কমিশন ক্ষমতাবান, কিন্তু বাস্তবে কিছুই নাই। সংকটটা এতো কঠিন সব দায় কমিশনের ওপর দিয়েও লাভ নাই। একের পর এক এমন চলতে থাকলে মান মর্যাদা থাকবে না। নির্বাচন প্রক্রিয়ায় সেনাবাহিনীর সংশ্লেষ পরিবেশ তৈরিতে সহায়তা করবে। এই পরিবেশ থেকে উত্তরণে আদালতও ভূমিকা রাখতে পারে। কারণ কোর্টের রায়ের ফলে এই সংকট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা সবার থেকে পরামর্শ শুনছেন কিন্তু পরামর্শ বাস্তবায়ন করতে পারেননি। না পারার কারণ আপনাদের ব্যাখ্যা করা দরকার। আপনারা প্রিজাইডিং অফিসারের ক্ষমতার কথা বলছেন যে সুষ্ঠু পরিবেশ মনে না হলে সব ফেলে তিনি চলে আসবেন, প্রিজাইডিং অফিসারের ঘাড়ে কয়টা মাথা যে তিনি সবকিছু ফেলে চলে আসবেন।

সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান বলেছেন, বাস্তবতা আপনাদের অনুকূলে নেই। সরকার না চাইলে কমিশনের পক্ষে ভালো নির্বাচন সম্ভব না।

এখনও গাইবান্ধা নির্বাচনে দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় নাই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com