• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে এনজিও কর্মীর ব্যাগ ছিনতাই

প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪০
আপডেট: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪০

98579 2

ঝিনাইদহে এনজিও কর্মীর ব্যাগ ছিনতাই

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া এলাকা থেকে স্বপ্না খাতুন নামে এক এনজিও কর্মীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯ টার দিকে কালীগঞ্জ–নলডাঙ্গা সড়কের মিজানুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় ওই এনজিও কর্মী রাস্তার উপর পড়ে আহত হন।এনজিও কর্মী স্বপ্না খাতুন সৃজনী বাংলাদেশের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত।তিনি জানান, সকালে অফিস থেকে ভ্যানে করে পাইকপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পাইকপাড়া এলাকার মিজানুর রহমানের বাড়ির সামনে গেলে মোটরসাইকেলে থাকা দুইজন ব্যাগ ধরে টান দেয়। এ সময় রাস্তার উপর পড়ে যান তিনি। পরে ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। ব্যাগের মধ্যে ১৪ হাজার টাকা ছিল।কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারী শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com