• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩১
আপডেট: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩১

bnp 8

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রেস বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিষ্ট ও কতৃর্ত্ববাদী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, আমান উল্লাহ আমানসহ সকল সিনিয়র নেতাদের সাজা প্রদানের প্রতিবাদে ও মিথ্যা—গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশী সাজা বাতিল এবং জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার যুগপৎ ধারার আন্দোলনের ১ দফা দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার বেলা ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com